‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাকুন্দিয়া জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ পালিত হয়েছে।
আজ শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, কৃষি উপ-সহকারী হামিমুল হক সোহাগ, আমিনুল হক শামীম, উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ, কৃষক রোকন উদ্দিন প্রমুখ।