বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ, সড়ক অবরোধ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ, সড়ক অবরোধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে দুগ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

দলীয় সূত্রসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা ডাকা হয় শনিবার সকাল ১০টায়। কমিটির আহ্বায়ক সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে সভাটি আহ্বান করা হয়।

এ সভা প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নামেন প্রতিপক্ষ বর্তমান এমপি নূর মোহাম্মদ গ্রুপের নেতাকর্মীরা। তারা সোহরাব উদ্দিনের বাড়ির পাশে দরগা বাজারে পাল্টা সভা আহ্বান করলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ দরগা বাজারে সোহরাব উদ্দিনের বাড়ির সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নূর মোহাম্মদ এমপির সমর্থকরা দরগা বাজারের কর্মসূচি থেকে সরে গিয়ে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের নেতৃত্বে পুলেরঘাট বাজারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

অপরদিকে নিজ বাড়িতে আহ্বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্মআহ্বায়ক ফরিদ উদ্দিন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি ও হাদিউল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক এখলাছ উদ্দিনসহ কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সভা চলাচালে সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকরা দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ির বাইরে অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

এদিকে এ সভাকে কেন্দ্র করে শুক্রবার রাতে নূর মোহাম্মদ এমপির সমর্থকরা দরগা বাজারে সোহরাব উদ্দিনের বাড়ি ঘেরাও করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় দরগা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও  শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।

এ ব্যাপারে নূর মোহাম্মদ গ্রুপের নেতা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, যুদ্ধাপরাধ মামলার আসামী সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করায় আমরা সেটা মেনে নিতে পারিনা। অবিলম্বে এ কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদেরকে দিয়ে আহ্বায়ক করার দাবি জানান তিনি।

কমিটির আহ্বায়ক সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা বৈধ কমিটি নিজ  বাড়িতে সভা ডেকেছি। তারা আমার বাড়িতে এসে হামলা করেছে। আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com