শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাফের শিরোপা ভারতের ঘরে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
সাফের শিরোপা ভারতের ঘরে

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা আবারও নিজেদের করে নিলো ভারত। শেষবার এই টুর্নামেন্টে মালদ্বীপের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দেশটি। এবার নেপালকে হারিয়ে সাফের সেই শিরোপা পুনরুদ্ধার করলেন সুনীল ছেত্রীরা। শনিবার (১৬ অক্টোবর) রাতে মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে ভারতীয়রা।

এদিন ম্যাচের শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণ ছিলো ভারতের। ছেত্রীরা সুযোগগুলো নষ্ট না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ভারত। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের দুই মিনিটের ঝড়ে নেপালের প্রথমবারের মত সাফের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ৪৮ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর হেডে আসে ভারতের প্রথম গোল। এর ঠিক দুই মিনিট পর সুরেশ সিং এর গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত।

ইয়াসিরের ক্রসে পা ছুঁয়ে নেপালের জালে বল জড়িয়ে দেন সুরেশ। এরপরও নেপালের ওপর আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল ছেত্রীরা। উল্টোদিকে নেপাল গোল শোধের মরিয়া চেষ্টা করলেও তাতে সফল হয়নি। ৯০ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাহাল আবদুল। ফলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে এবারের সাফ চ্যাম্পিয়ন হলো ভারত।

এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় । রানার্সআপ হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে। অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই প্রথম খেলেছে নেপাল।

এদিকে আজ ফাইনালে এক গোল করে লিওনেল মেসির জাতীয় দলের হয়ে ৮০ গোলের কীর্তি স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com