সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

শেখ রাসেল দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও দোয়া

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে
শেখ রাসেল দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও দোয়া

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মহসিন খান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা, পরীক্ষা নিয়ন্ত্রন শাখার মওদুদ আহাম্মদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শেখ রাসেল স্মরণে আলোচকগন তার জীবনের উপর দিক নির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে শেখ রাসেল ও ১৯৭৫-এ স্বপরিবারে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আল মুরসালিন সম্রাট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com