বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কুলিয়ারচরে অভিনব কায়দায় অটোরিকশা চুরি, গ্রেফতার ১

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে অভিনব কায়দায় অটোরিকশা চুরি, গ্রেফতার ১

কিশোরগঞ্জের কুলিয়ারচরের অভিনব কায়দায় চুরি কৃত ব্যাটারি চালিত অটোরিকশাসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) সকালে আটককৃত চোরের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের পর, দুপুরে আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত চোর সাইফুদ্দিন (৪০) বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামের মোঃ সুলাইমান এর ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকালে চোর সাইফুদ্দিন ও তার তিন সহযোগী বাজিতপুর থেকে কুলিয়ারচর উছমানপুর যাওয়ার কথা বলে আটো চালক রাজু মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে। পরবর্তীতে রাজু মিয়া উছমানপুর মধ্যে পাড়া মজনু মিয়ার বাড়ির সামনে আসলে, অটো চালক রাজু মিয়াকে ৩০ টাকা দিয়ে দোকান থেকে সিগারেট এনে দিতে বলে। অটো চালক সিগারেট আনতে দোকানে গেলে অটোরিকশা নিয়ে সাইফুদ্দিনসহ তার তিন সহযোগী পালিয়ে যায়। এসময় রাজু মিয়া দোকান থেকে বের হয় অটোরিকশা দেখতে না পেয়ে আশেপাশের পরিচিত মানুষকে ফোনে ঘটনা অবহিত করে এবং কুলিয়ারচর থানা পুলিশকে জানায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বড়খারচর মোড় থেকে অটোরিকশা সহ চোর সাইফুদ্দিনকে আটক করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এই ঘটনায় পুরো চক্রটিকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃত চোরের বিরুদ্ধে চুরি করা ও চোরাই মাল নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা দায়েরের পর, কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং:- ১০, তারিখঃ ২০/১০/২০২১।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com