বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নওগাঁয় দুই মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা 

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
নওগাঁয় দুই মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা 
নওগাঁর মান্দায় দুই মাসের দুধের শিশুকে রেখে রিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায়  বাড়ির পেছনে একটি গাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত রিনা খাতুন মদনচক গ্রামের ইন্তাজ আলীর মেয়ে ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুর ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তানকে পৃথিবীর আলো দেখান রিনা খাতুন। কিন্তু সন্তান জন্মদানের পর সে মানুষিক রোগে আক্রান্ত হয়। সে তার শিশু সন্তানকে কোলে নেয় না । এমনকি তাকে বুকের দুধও পান করাতেন না। সিজারিয়ান অপারেশনের পর থেকে সে বাবার বাড়িতে আছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। তবে তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com