সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান করে টাইগাররা।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ম্যাচে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১০.২ ওভারে দলীয় ৭২ রানে নাঈম-লিটনের মতো ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। আবারো সুযোগ হাতছাড়া হয় সাকিব আল হাসানের। আগের ম্যাচে মতো এদিনও ফিফটির দোরগোড়ায় গিয়ে হোঁচট খেলেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৪২ রান করা সাকিব এদিন ফেরেন ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ রান করে।

সাকিব আউট হওয়ার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই অধিনায়ক। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর শূন্যরানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নুরুল হাসান সোহানও। একের পর এক ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com