বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

আওয়ামীলীগ ও সরকারকে বেকায়দায় ফেলতে দুর্গাপূজায় হামলা ও ভাঙচুর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ ও সরকারকে বেকায়দায় ফেলতে দুর্গাপূজায় হামলা ও ভাঙচুর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ও সা¤প্রদায়িক স¤প্রীতি স্থিতিশীল আছে তখন বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং প্রতিবেশী দেশের সাথে যে সুসম্পর্ক নষ্ট করার জন্য সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাদেশে হিন্দু স¤প্রদায়ের পাশে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষার জন্য সরকার দুই হাতে সেটি মোকাবেলা করেছে এবং আওয়ামী লীগ অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। আওয়ামী লীগকে কেউ যখন খোঁচা দেয় তখন আওয়ামী লীগ জ্বলে ওঠে। তার প্রমাণ আমরা গত পরশুদিন দিয়েছি।
মন্ত্রী বলেন, আমরা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক পরেরদিন সকালেই ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সমাবেশ করেছি। মাত্র কয়েক ঘণ্টার আহবানে ঢাকা শহরে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে। সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছে সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে। এটি হলো আওয়ামী লীগ।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের দল পর পর তিনবার রাষ্ট্রক্ষমতায় আছে। তাই সবাই এখন আওয়ামী লীগ হতে চায়। যে সমস্ত মানুষ অতীতে আমাদের বিরুদ্ধাচরণ করেছেন এবং সমাজে যারা দুষ্কৃতকারী হিসেবে পরিচিত তারা পিঠ বাঁচানো, সম্পদ রক্ষা ও সম্পদ অর্জনের উদ্দেশ্যে আওয়ামী লীগ করতে চায় তাদের আওয়ামী লীগের নৌকায় উঠার প্রয়োজন নেই। যারা দলের দুঃসময়ে কাজ করছেন এবং বিপদ-আপদে দলের সাথেই ছিল তাদেরকে আমরা মুল্যায়ন করবো।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, বারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com