শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রোনালদোর গোলে ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
রোনালদোর গোলে ইউনাইটেডের জয়

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ সময়ের গোলেই এই জয়টি পায় রেড ডেভিলরা।

বুধবার (২০ অক্টোবর) রাতে ম্যাচের আধা ঘণ্টা পেরোনোর আগেই ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আটালান্টা। ১৫ মিনিটে মারিও পাসালিচ এবং ২৮ মিনিটে মেরিহ ডেমিরালের গোলে সহজ জয়ই দেখছিল ইতালিয়ান ক্লাবটি।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যানইউ। যার শুরুটা মার্কোস র‍্যাশফোর্ডের গোলের মধ্যে দিয়ে।

ম্যাচের ৫৩ মিনিটে মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে দূরের পোস্ট থেকে গোল করেন এই ফরোয়ার্ড। ইনজুরি থেকে ফেরার পর টানা দুই ম্যাচেই গোল পেলেন র‍্যাশফোর্ড।

৭৫ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ডিফেন্ডা হ্যারি ম্যাগুয়াইর। ডান প্রান্ত থেকে আসা জ্যাডন সাঞ্চোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুয়াইয়ের কাছে। জোরাল শটেই লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা।

ইউনাইটেডের জয়সূচক গোলটা করেন রোনালদো। সেটাও তার বিখ্যাত হেড থেকে। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে চোখ ধাঁধানো হেডে জালে পাঠান রোনালদো। যে গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় ইউনাইটেডের।

এই ‘গ্রুপ এফ’ গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৪-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ল চেলসিও পেয়েছে বড় জয়। গ্রুপ ‘এইচ’-এর খেলায় দুর্বল মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা।

স্টামফোর্ড ব্রিজে দলের জয়ে জোড়া গোল করেছেন ব্যালন ডি’অরের দৌড়ে থাকা জর্জিনহো। দুটিই পেনাল্টি থেকে। চেলসির হয়ে বাকি গোল দুটি আন্দ্রেয়াস ক্রিস্টিনসের এবং কাই হাভার্টজের।

একই গ্রুপের আরেক ম্যাচে জেনিথকে শেষ সময়ের গোলে হারিয়েছে জুভেন্টাস। ৮৬ মিনিটে তুরিনের বুড়িদের হয়ে ম্যাচের একমাত্র গোলটা করেন ডেজান কুলুসেভেস্কি। অন্যদিকে গ্রুপ ‘জি’-এর খেলায় ভলফসবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে রেড বুল সালজবুর্গ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com