বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

লুঙ্গি ফেলে অর্ধবিবস্ত্র হয়ে দৌড়ে পালালেন ইউপি মেম্বার শফি

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
লুঙ্গি ফেলে অর্ধবিবস্ত্র হয়ে দৌড়ে পালালেন ইউপি মেম্বার শফি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় দুই সাংবাদিকের কাছে। এরপর পুলিশে খবর দিলে ইউপি সদস্য জনগণের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ওই ইউপি সদস্য জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে অর্ধবিবস্ত্র হয়ে দৌড়ে পালিয়ে যান।
বুধবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হত-দরিদ্রদের দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে আসছিলেন ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। এ সময় গোপনে খবর পেয়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল এবং পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে।
উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com