রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে
জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

ছেলে আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছেন বলিউড তারকা শাহরুখ খান। আজ সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে বন্দি ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন।

জেলের ভিতর ছেলের সঙ্গে মিনিট কুড়ি ধরে কথা বলেন শাহরুখ। গ্রেপ্তার হওয়ার পর এই প্রথমবার ছেলের সঙ্গে দেখা করলেন তিনি। বস্তুত গত ২ অক্টোবর প্রমোদতরীতে মাদককাণ্ড ও আরিয়ান তাতে অভিযুক্ত হওয়ার পর এই প্রথম শাহরুখকে প্রকাশ্যে দেখা গেল।

এর আগে তিনি দেশে ও বিদেশে শুটিং বাতিল করেছেন। নিজের দল কেকেআরের খেলা দেখতে আমিরাতেও যাননি। টিম ফাইনালে খেলেছে, কিন্তু সেখানে শাহরুখকে দেখা যায়নি। এতদিন পর তিনি ছেলেকে দেখতে প্রকাশ্যে এলেন।

এতদিন পর্যন্ত করোনার কারণে বাইরের মানুষদের জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা ছিল। বুধবারই মহারাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তারপরেই শাহরুখ আর দেরি না করে ছেলের সঙ্গে দেখা করলেন।

বুধবারও নিম্ন আদালতে আরিয়ানের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তারপর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়েছে। নিম্ন আদালতের বক্তব্য, আরিয়ানের হোয়াটস অ্যাপ মেসেজ থেকে বোঝা যাচ্ছে, সে মাদক নিত এবং কিনত। তাই তাকে জামিন দেয়া হচ্ছে না। পরপর দুই বার আরিয়ানের জামিনের আবেদন বাতিল করেছে নিম্ন আদালত।

আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট সম্পর্কে নিম্ন আদালত বলেছে, দুজনে বন্ধু, তারা একসঙ্গে ঘুরতো। দুজনকেই ধরেছে পুলিশ। তারা স্বেচ্ছায় যে বিবৃতি দিয়েছে, তাতে বলেছে, তাদের কাছে মাদক ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com