শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নীরব মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

শামছুল আলম শাহীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নীরব মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা রামকৃষ্ণ মিশনের নির্দেশে এক যুগে সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রথখলা, ঈশাখাঁ রোডে আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এক নীরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রামকৃষ্ণ আশ্রমের সভাপতি প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি বিজয় শংকর রায় জিপি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, বিভিন্ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ে কয়েক শতাধিক নারী,পুরুষ ।

মানববন্ধন শেষে রামকৃষ্ণ আশ্রম প্রঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘর-বাড়ি ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হিন্দুদের হত্যার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্ত মুলক কঠোর শাস্তির দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com