বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

অষ্টগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে নবনির্মিত আওয়ামী লীগ কার্যলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান এডভোকেট, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি রোটারী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএফ মাশুক নাজিম, ছায়েদুর রহমান সাইদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্টানের আয়োজন করা হয়। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাদত উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

উল্লেখ্য সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে কার্যালয়টি নির্মিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com