ভৈরবে মালবাহী ট্রেনে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ভৈরব প্লাটফর্মে মালবাহী ট্রেন-৬০১-এ তল্লাশি চালিয়ে সাড়ে ৭কেজি মাদকদ্রব্য গাজাঁসহ হাবুল মিয়া উরফে হাবু (৪৭) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনে মাদক পাচার হবে গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে (২৩ অক্টোবর) শনিবার দিবাগত মধ্যরাতে ভৈরব প্লাটফর্মে অবস্থান নেয় রেলওয়ে পুলিশের একটি টিম। পরে রাত সোয়া ১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা সূত্রে বর্ণিত মালবাহী ট্রেনটিকে ভৈরব প্লাটফর্মে অতিক্রম করার আগেই ট্রেনটি থামানোর সংকেত আসে কন্ট্রোল রুম থেকে । পরে চালক ট্রেনটি থামালে ভৈরব রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস আহমেদের নেতৃত্বে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এসময় একটি রেক্সিনের ব্যাগে পলিথিনে ভর্তি গাজাঁ উদ্ধারসহ উল্লিখিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
এছাড়াও এবিষয়ে আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।