কিশোরগঞ্জে ২৮৫ ইয়াবা’সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকা হতে আসামী সালমা বেগম (৩০), স্বামী-আব্দুল মোন্নাফ, সাং-চেংজনা, ইউপি-সন্দিকোনা, থানা-কেন্দুয়া ও জেলা নেত্রকোনা‘কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৮৫ (দুইশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল‘সহ গ্রেফতার করে।
আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।