বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

উল্লাপাড়ায় কনস্টেবল পদে চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিম রেজা ওরফে ড্রাইভার সেলিম (৪০) নামে কনস্টেবল পদে নিয়োগের নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে হাতিয়ে নেওয়া নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ১২টি চেক, ১৫টি এসএসসি ও সমমানের পরীক্ষার সনদপত্র, বিভিন্ন লোকের নামে স্বাক্ষরিত ৩৯টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প, ১৯টি মোবাইল সিম এবং ১০ জনের নামে ইস্যু করা ১০টি সেনাবাহিনীর সৈনিক পদের ভূয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম।
সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ উপজেলার রামকান্তপুর দাসপাড়া এলাকা থেকে সেলিম রেজাকে আটক করা হয়।
সেলিম ওই গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শাহজাহান আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নভেম্বর মাসে পুলিশ কনস্টেবল পদে সিরাজগঞ্জ জেলায় নিয়োগ হবে।এ জন্য নিয়োগ সংক্রান্ত নতুন ভাবে প্রচলিত পদ্ধতি সর্ম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জেলা ও উপজেলা পর্যায়ে ডিসপ্লের মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়েছে। এ অবস্থায় কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারক সেলিম বিভিন্ন জনের কাছ থেকে ফাঁকা চেক ও ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করছে।এমন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া থানা ও ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
পুলিশ সুপার আরও বলেন, এ চক্রে আরও ৮/৯ জন সদস্য রয়েছে। এরা রাজশাহী ও রংপুর বিভাগে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবিতে কোনো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সক্রিয় হয়ে ওঠে এবং লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com