বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে আটক-৮, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে
ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে আটক-৮, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার

ভৈরবে মাদক বিরোধি পৃথক অভিযান চালিয়ে ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এছাড়াও অভিযানে ৬০লিটার দেশীয় চোলাই মদ ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন, চোলাই মদ ব্যবসায়ী ভৈরব উপজেলার আগানগর গ্রামের কাদির মিয়ার ছেলে মোঃ সোহরাব মিয়া (৩০), পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সাইদুর ইসলাম রানা (৪৫), একই এলাকার আঃ রউফের ছেলে মনির মিয়া (৫০), চন্ডিবের গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মোকলেছ (৪০), কালিপুর গ্রামের মৃত আবু সাদেক মিয়ার ছেলে মাহীন মিয়া (৪১), নরজিসংদী জেলার চরমাধবদী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৫১) এবং ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ভৈরবের শম্ভপুর গ্রামের আবু সিদ্দীক উরফে মনা মিয়ার ছেলে মোঃ আঃ রহিম উরফে মোহন (২৬) ও গোছামারা গ্রামের হাসান আলীর ছেলে নূর মোহম্মদ (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫অক্টোবর সন্ধ্যায় ভৈরব পৌর শহরের হরিজন পল্লী (নাটালমোড়) ও উপজেলার মেন্দীপুর গ্রামে একই সময়ে দুটি পৃথক অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত চলমান থাকা এই অভিযানে ৬০লিটার চোলাই মদসহ ৬জন ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন, মোট আটজন মাদক কারবারিকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরবর্তীতে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়াও মাদক নিমূর্লে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com