বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে
তাড়াইলের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

আসছে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বড় ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন ছোট ভাই।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে  চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ আসনের সদস্য (পুরুষ) ২২৮ জন, সাধারণ আসনের  সদস্য (নারী) ৮৭ জন প্রার্থী রয়েছেন।

এর মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া নৌকা প্রতীকে ও তার ছোট ভাই আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ লাঙ্গল প্রতীকে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থী গোলাপ হোসেন ভূঁইয়া ও আরশাফ উদ্দিন ভূঁইয়া সম্পর্কে আপন ভাই বলে জানা যায়।

আরো জানা যায়, গোলাপ হোসেন ভুঁইয়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। অন্যদিকে তার ছোট ভাই আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

গোলাপ হোসেন ভুঁইয়া বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছি। এবারও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এলাকাবাসী আমার পাশে আছেন। আবারো নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করতে চাই।

আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ বলেন, উপজেলার দিগদাইড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের চাওয়াতে আমি চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এনামুল হক বলেন, মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের ছিল শেষ দিন। কিন্তু আপন দুই ভাই গোলাপ হোসেন ভুঁইয়া এবং আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ তারা কেউ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com