বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

উল্লাপাড়ায় কৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায় কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণাদি বিতরণ

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় কৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায় কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণাদি বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায়  ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণ দ্রুব বিতারণ করেছেন।
বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় পাচ হাজার কৃষকের মাঝে রবি শষ্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ২জন কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ ভাগ ভর্তুকি দামে কম্বাইন হারভেষ্টার মেশিন দেওয়া হয়।
বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এসব বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এক আলোচনা সভা হয় । উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ। কৃষি অফিস সুত্রে , ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলার ৫ হাজার ৭শ ৪০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয় । বীজ সহায়তায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ, মুগ ডাল, মসুর, খেসারীসহ রাসায়নিক সার দেওয়া হয় ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com