বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

জাতীয় যুব পুরস্কার ২০২১, সারাদেশে প্রথম কিশোরগঞ্জের রিমি ফ্যাশন ও প্রশিক্ষণ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে
জাতীয় যুব পুরস্কার ২০২১, সারাদেশে প্রথম কিশোরগঞ্জের রিমি ফ্যাশন ও প্রশিক্ষণ কেন্দ্র

জাতীয় যুব পুরস্কার ২০২১ এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জের রিমি ফ্যাশন ও প্রশিক্ষণ কেন্দ্রের রিমা আক্তার।

তার কাজের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। ২০১৮ সালে জেলার এসএমই পণ্য মেলায় তৃতীয় ও ২০১৯ সালে প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়া ২০১৯ সালের নারী উন্নয়ন মেলায়ও তিনি প্রথম স্থান অধিকার করেন।

একই সালে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সফল নারী হিসেবে তিনি কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ জয়িতা এবং একই বছরে সবাইকে তাক লাগিয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে রিমা পরপর দু’বার নেপাল সফরের সুযোগ লাভ করেন। নেপালের প্রত্যন্ত পার্বত জেলার চৌনাট গ্রামে সেখানকার গুরুং ও থাপা উপজাতির বেকার নারীদের বিভিন্ন ট্রেডে হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে তাদেরও আত্মনির্ভরশীল হওয়ার পথ বাতলে দেন। নেপালের প্রশিক্ষিত উপজাতি নারীরা তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকেই পারিবারিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে এনেছেন। রিমা আরও জানান, যাবতীয় খরচ বাদ দিয়েও এখন তার মাসিক আয় গড়ে ৮০ হাজার টাকা।

রিমা জানান, ইতোমধ্যে তিনি জেলার ১৩ উপজেলাতেই শতাধিক নারী উদ্যোক্তা তৈরি করেছেন। ওইসব নারী প্রত্যেকেই নিজের বাড়িতে খুদে কারখানা তৈরি করে বিভিন্ন পণ্য বাজারজাত করা ছাড়াও অনলাইনে পণ্যসামগ্রী বিক্রি করছেন। এতে প্রত্যেক নারী প্রতি মাসে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা রোজগার করছেন।

কটিয়াদী উপজেলার জামসাইট গ্রামের মো. আবুল হাসেম ও আনোয়ারা বেগম দম্পতির কনিষ্ঠ কন্যা। স্নাতক ডিগ্রিধারী রিমা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই স্ব-কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখতেন, যা এখন বাস্তবে পরিণত হয়েছে।

জানা যায়, আগামী ১লা নভেম্বর এ পুরষ্কার বিতরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com