সিরাজগঞ্জ সলঙ্গায় র্যাবের অভিযানে সাদিয়া আফরোজ আশা (২১) হত্যা মামলার ১ জন নারীসহ মোট ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ১২ সদস্যরা।
গত (২৮ অক্টোবর) বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর অভিযানে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলেন সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে আল মাহমুদ আকন্দ (৪৫) তার স্ত্রী রোকেয়া খাতুন (৪০) ও ছেলে আব্দুল বারী আকন্দ (২২)।
শুক্রবার (২৯ অক্টোবর ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মি. জন রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, যৌতুক দিতে না পারায় ২০২০ সালের ২৭ নভেম্বর সাদিয়া আফরোজ আশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই ওই মামলার আসামি গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।