শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি

দৈনিক স্বদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি আলী রেজা সুমনকে সভাপতি, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ পোস্টের কিশোরগঞ্জ প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক অগ্রসরের মো: আল-আমীন কে সাংগঠনিক সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক বাংলার নবকন্ঠের স্টাফ রিপোর্টার এ.এম ওবায়েদ, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, কলকাতা টিভির জেলা প্রতিনিধি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হেসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভিসি টিভির প্রতিনিধি কামরুজ্জামান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, দপ্তর সম্পাদক দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের বাংলার জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান।

কার্যকরী সদস্য যথাক্রমে দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি মো. আশরাফ আলী, দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দৈনিক খোলা কাগজের কটিয়াদী উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, দৈনিক মানবকন্ঠের হাওর প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, মাই২৪বিডি.কমের সম্পাদক ও প্রকাশক মোবারক হোসেন, দৈনিক আমার বাংলাদেশের নিউজ রুম এডিটর মনির হোসেন, একুশে জার্নাল.কমের জেলা প্রতিনিধি আশরাফ আলী সোহান, দৈনিক মাতৃভূমির খবরের জেলা প্রতিনিধি মামুনুর রশীদ।

সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়। প্রসঙ্গত ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ডেইলি অবজারভার কিশোরগঞ্জ প্রতিনিধি অ্যাড. এবিএম লুৎফুর রাশিদ রানা, দৈনিক আমাদের সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি অ্যাড. শেখ মাসুদ ইকবাল এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com