রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবসরের ঘোষণা দিলেন ডোয়াইন ব্রাভো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
অবসরের ঘোষণা দিলেন ডোয়াইন ব্রাভো

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টার ডোয়াইন ব্রাভো।
চলতি বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচ বাকি ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ খেলে ১৮ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানবেন দুই বারের বিশ্বকাপজয়ী এ পেস অলরাউন্ডার।

গত আগস্টে দলটির অধিনায়ক কাইরন পোলার্ড বলেছিলেন, ব্রাভো দেশের মাটিতে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তখন থেকেই বোঝা যাচ্ছিল বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ব্রাভো।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে। ম্যাচের পর আইসিসির ব্রডকাস্ট প্রোগ্রামে এসে ব্রাভো অবসরের ঘোষণা দেন, ‘আমি মনে করি সময়টা চলে এসেছে। আমার খুব ভালো ক্যারিয়ার কেটেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করতর পেরেছি। ওঠা-নামার মধ্যে সময় কেটেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে আমি ক্যারিবিয়ানদের সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করার গৌরব দেখতে পাই। তিনটি আইসিসি ট্রফি জয় সত্যিই গৌরবের।’

জাতীয় দলের জার্সিতে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮ উইকেট ও হাজারেরও বেশি রান করেছেন ব্রাভো। ২০০৪ সালে তার অভিষেক হয়েছিল। এ ফরম্যাটে দারুণ কার্যকরী বোলিং বৈচিত্র্য তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। বিশেষ করে স্লোয়ার বল আর ব্যাটিংটাও করতেন সিদ্ধহস্তে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com