বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে নব যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিক সমাজের মতবিনিময়

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
ভৈরবে নব যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিক সমাজের মতবিনিময়

ভৈরবে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ এর সাথে সাংবাদিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ অক্টোবর) বিকেল চারটায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ইউএনও সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, ভৈরব উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম আর সোহেল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অংশগ্রহণ করেন।

মত বিনিময় সভায় বক্তারা মাদক, ভূমিদস্যূতা, কিশোর গ্যাং, ইভটিজিংসহ ভৈরবের চলমান নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি অবৈধ কয়েল ফ্যাক্টরি ও পলিথিন ফ্যাক্টরিসহ বিভিন্ন ভেজাল ও নকল ফ্যাক্টরির বিরুদ্ধে প্রশাসনিক নজরধারি বাড়ানোর দাবিও জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

পরে সভাপতির বক্তব্যে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ বলেন, সমাজ থেকে যে কোনো ধরনের অপরাধ দমনে সর্বপ্রথম পরিবারের অভিবাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি এসব অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে প্রশাসনের নজরধারি বাড়ানো হবে এবং সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও আগামী সপ্তাহ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও আশ্বস্থ করেন ইউএনও সাদিকুর রহমান সবুজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com