বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলা-মামলার অভিযোগ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলা-মামলার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু নাছের সবুজের প্রচারণায় বাধা, মারধোর, মামলার ভয়-ভীতির প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরারচর ইউনিয়নবাসির আয়োজনে আজ শনিবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নিজ বাড়ি সরারচর পুরান গাওঁয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামী ১১ নভেম্বর সরারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক প্রার্থী হাবিবুর রহমান স্বপন ও তার সমর্থকরা এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং ভোট কেন্দ্রে জোর পূর্বক নৌকা প্রতীকে ভোটারদের ভোট দানে বাধ্য করবে বলে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে তিনি স্থানীয় সাংসদ, প্রশাসনসহ মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলন প্রার্থী লিখিত অভিযোগে জানান, বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে আনারস প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকরা তার নির্বাচনী প্রচারনার মাইক ও অফিস ভাংচুর সহ তার কর্মী সমর্থকদের মারধোর করেছে। এছাড়া তাকে গণ সংযোগে করতে দিচ্ছেনা এবং পুলিশ দিয়ে হয়রানী করার অভিযোগও করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, তিনি আওয়ামী পরিবারের সদস্য। তার বাবা সরারচর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এবং ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনিও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরারচর ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আক্কাছ মোলা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মতিউর রহমান,বাজিতপুর উপজেলা ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন,ওয়ার্ড যুবলীগ সদস্য মোঃ জীবন মিয়া ও যুবলীগের ওয়ার্ড কমিটির সদস্য মোঃ জাকির হোসেন ও ইশবাল হোসন প্রমূখ।

তবে নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান স্বপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তার লোকজন উল্টো আমার কর্মী সমর্থকদের হামলার ভয়ভীতি প্রদর্শন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com