বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে পানির বালতিতে মিললো ১৫দিন বয়সী নবজাতকের লাশ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে
ভৈরবে পানির বালতিতে মিললো ১৫দিন বয়সী নবজাতকের লাশ!

কিশোরগঞ্জের ভৈরবে বাথরুমের পানির বালতি থেকে ১৫দিন বয়সী এক ছেলে নবজাতকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম ইয়ান। সে ইদ্রিস-শাকিলা দম্পতির প্রথম সন্তান। বাবা ইদ্রিস মিয়া পেশায় একজন মোবাইল মেকানিক। রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ইদ্রিস মিয়ার স্ত্রী শাকিলা বেগম তার ১৫ দিন বয়সী নবজাতক শিশুকে সাথে নিয়ে নিয়ে নিজ শয়নকক্ষে সুয়ে ছিলেন। এসময় বাচ্চাটিকে গোসল করাতে ডাকতে আসেন নবজাতকের দাদু শামসুন্নাহার বেগম। এসময় তিনি বাচ্চাটিকে বিছানায় দেখতে না পেয়ে বাচ্চার মাকে ঘুম থেকে ডেকে তুলেন এবং বাচ্চা কোথায় জানতে চান। এসময় তাদের দুজনের ডাক-চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে এবং বাচ্চাটিকে খুজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির বাথরুমের দরজা খুলে বাচ্চাটিকে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান নবজাতকের চাচা দাউদ মিয়া। পরে বাচ্চাটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি থানায় জানানো হলে ভৈরব থানার এস আই রফিক হাসপাতাল থেকে নবজাতকের লাশ থানায় নিয়ে আসে।

এবিষয়ে ভৈরব থানার ওসি (অপারেশন) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পরিবারের প্রত্যেক সদস্যকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com