বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে
ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

ভৈরবে র‌্যালি, আলোচনাসভা ও ক্রেষ্ট বিতরণসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে সমবায় বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।

আলোচনা সভায় ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ার‌্যমান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা সমবায় অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তরা বলেন, সমবায় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সতর্ককতা অবলম্বন করা জরুরি। যাচাই বাচাই না করে লাইসেন্স প্রদান করার ফলে সমবায়ী গ্রাহকদের হরহামেসাই প্রতারণার স্বীকার হতে হচ্ছে। এছাড়াও সম্প্রতি কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা সমবায়ী রাজস্ব প্রদানকারী উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে ভৈরব। সমবায় অফিসারদের এই অর্জনের প্রশংসাও করেন বক্তারা। আলোচনা সভা শেষে ভৈরবে শ্রেষ্ঠ সমবায়ী ও সর্বোচ্চ অডিট ফি প্রদানকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট সমবায়ী সাইদুর রহমান ও উপজেলা সহকারী পরিদর্শক মোবারক হোসেনের সঞ্চালনায় শতাধীক সমবায়ী নারী-পুরুষ গ্রাহকরা অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com