সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মুক্তি পেল আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
মুক্তি পেল আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আলোচিত বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১২টি হলে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমা।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায় ‘রেহানা মরিয়ম নূর’। প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়ে।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

কানের পর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।

এদিকে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) ‘রেহানা মরিয়ম নূর’ সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। একইসঙ্গে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করেছে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি সিনেমা অংশ নিয়েছে এই আয়োজনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com