বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে
ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি!

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেবার কথা বলে টাকা চাচ্ছে বলে সূত্রে জানা যায়।

সূত্রমতে গতকাল শনিবার রাত থেকে ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর থেকে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের কাছে ফোন করে টাকা চাওয়া হয়। এরপর সকাল হতেই টাকা চেয়ে ফোন করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের বাসিন্দাদের কাছেও। বিষয়টি ইউএনও-কে অবগত করা হলে রবিবার সকালে ফেসবুক পোষ্টের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। ফেসবুক পোষ্টটি দেওয়া হয় উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ মুঠোফোনে জানান, একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের মোবাইল নম্বর ক্লোন করে প্রায়ই এমন প্রতারণার চেষ্টা চালিয়ে আসছে। আমার ব্যবহৃত সরকারি ফোন নম্বরটি ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি ইতোমধ্যে পুলিশকে অবগত করা হয়েছে। তিনি আরো বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ভোগের কোনো সুযোগ নেই। তাই ঘটনাটি সম্পূর্ণ প্রতারণা আখ্যায়িত করে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন ইউএনও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com