মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত শনিবার (১৩ নভেম্বর) ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তারা।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছে পাক ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যদি জিতে যেতো তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো। সেক্ষেত্রে তাদের আসতে আরও চারদিন দেরি হতো। কিন্তু তেমন না হওয়ায় শনিবারই ঢাকায় এসে পড়লো পাকিস্তান দল।

করোনাভাইরাসের কারণে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল রবিবার থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ৪ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com