সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

সিসিইউতে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৪ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে ডা. জাহিদ বলেন, শনিবার (১৩ নভেম্বর) রাতে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বোর্ডের পরামর্শ মতো তাকে সিসিইউ কেবিনে রাখা হয়েছে।

খালেদা জিয়ার কী সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের অধীনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রাখা হয়েছে।

গত ১২ অক্টোবর ঘন ঘন জরের কারণে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর তাকে গুলশানের বাসায় নেওয়া হয়। পুনরায় শনিবার (১৩ নভেম্বর) রাতে তাকে চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com