বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ বিদ্রোহী চার আওয়ামীলীগ নেতা বহিষ্কার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
নিকলীতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজের চার দিন পর এক জেলের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় উপজেলার চার নেতাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটির কেন্দ্রিয় কমিটি ।

জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে  মনোনয়ন চেয়ে না পাওয়ায় নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে সতন্ত্র নির্বাচন করায় গত ১৯ নভেম্বর রাতে চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃত নেতারা হলেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করা আশিকুর রহমান আশিক। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৭৯৯ এবং একই ইউনিয়নের আনারস প্রতিক নিয়ে নির্বাচনে জয়লাভ করা উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আবু জাহেদ ভূঞা। তিনি ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ওই ইউনিয়নে দু’জনকেই বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে ধলা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চেঙ্গিস চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ৫৫ ভোট। ওই ইউনিয়নে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক। তিনি ৬হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাছাড়া দামিহা ইউনিয়নে দলীয় সিন্ধান্তের বাইরে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হওয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঞাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মোট ৪হাজার ৭৪৮ভোট পেয়ে পরাজিত হন। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫হাজার ২৮৮ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি উপজেলার চারজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহম্মদ উল্লাহ বলেন, গত শুক্রবার (১৯নভেম্বর) রাতে কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই চারজন নেতাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য  বহিষ্কার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com