সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বুধবার (২৪ নভেম্বর) সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলন ছাড়া পথ নেই উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলন হচ্ছে একমাত্র পথ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে একত্র হওয়ার আহ্বানও জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা ও ফুটপাতে হাজারখানেক নেতা-কর্মীর উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত আছেন এ কর্মসূচিতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ১০টার পর সমাবেশস্থলে উপস্থিত হন। সহিংস হলে ব্যবস্থা, বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আবদুস সালাম বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যু সন্ধিক্ষণে আছেন। তাকে দ্রুত বিদেশে পাঠানো অতি জরুরি। এজন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের নেত্রীকে বিদেশে না পাঠানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”

ঢাকা ছাড়াও সারাদেশে মহানগর-জেলা-উপজেলায় একযোগে এই সমাবেশ হচ্ছে জানিয়ে আবদুস সালাম বলেন, রাজধানীর এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com