শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
ভৈরবে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোগ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামীলীগ।

সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার সভাপতিত্ব করেন ।

পরে আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা নিশ্চিত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন সাদেকপুর ইউনিয়ন পরিষদে সরকার মো.সাফায়েত, আগানগর ইউনিয়ন পরিষদে মো.হুমায়্ূুন কবির, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদে মিজানুর রহমান রিপন, গজারিয়া ইউনিয়ন পরিষদে ফরিদ উদ্দিন খাঁন, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদে মো. ফারুক মিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদে মো.সফিকুল ইসলাম ও শ্রীনগর ইউনিয়ন পরিষদে এ্যাডঃ আবুল বাশার।

আওয়ামী তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ডিসেম্বর। প্রসঙ্গত চতুর্থধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তথা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com