রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

অষ্টম পিচিচি ট্রফি জিতে উচ্ছ্বসিত মেসি যা বললেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
অষ্টম পিচিচি ট্রফি জিতে উচ্ছ্বসিত মেসি যা বললেন

স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচটি খেলেননি আর্জেন্টাইন মহাতারকা অধিনায়ক লিওনেল মেসি।  এর পরও লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কারটা উঠেছে তার হাতেই।  নিজের অষ্টম পিচিচি ট্রফি পেয়ে গেছেন এই তারকা।  লা লিগার সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেসি।

স্প্যানিশ দৈনিক মার্কার পক্ষ থেকে লা লিগার সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় এই পুরস্কার। ১৯২৯ সাল থেকে দেওয়া পুরস্কারটি সর্বোচ্চ অষ্টমবারের মতো জিতলেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার জিতেছেন স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো জারা।

স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) তার হাতে পিচিচি ট্রফি তুলে দেন মার্কার পরিচালক হুয়ান গ্যালার্দো। এরপর নিজের অনুভূতির কথা জানিয়েছেন মেসি। বলেছেন, এই পুরস্কারটি জিততে পেরে সম্মানিত তিনি।

এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেছেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ প্যারিসে আসার জন্য। আমি জানি না আমাকে ছাড়িয়ে যেতে কাউকে দেখবো কি না। কিন্তু এটুকু বলতে পারি, লা লিগার ইতিহাস হতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। মনে হয়েছিল জারাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। সবকিছুর জন্য খুবই কৃতজ্ঞ।’

চলতি মৌসুমের আগে লা লিগার ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছেন মেসি। ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়েছে তার। গত মৌসুমের গোলের জন্য পিচিচি জিতেছেন তিনি। জিতেছেন সমর্থকদের ভোটে পাওয়া মার্কা গালা পুরস্কারও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com