শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
ভৈরবে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য শোভযাত্রা আলোচনা সভা,কেককাটা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনবব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির ভৈরব শাখার আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পথচলার ২৮ বছর পূর্ণ হয়ে ২৯ বছরে পদার্পণ করেছে।

এই উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে দশটায় উদ্ধোধনী অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ শাহিন, নৌ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সাইদুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারন সম্পাদক আলাল উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শীক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাকর্মীগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন।

পরে সন্ধায় উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রয়াত রাষ্টপতির ব্যক্তিগত সচিব সাখাওয়াত হোসেনসহ আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনাসভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবসে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার ও সনদপত্র এবং সড়ক দূর্ঘটনায় আহত-নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও শীত বস্ত্র বিতরন করেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com