রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন ১৪ বছর ধরে বিকল

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন ১৪ বছর ধরে বিকল

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি ১৪ বছর ধরে বিকল। এক্স-রে বিভাগের রিডিওগ্রাফারের পদটিও নয় বছর ধরে শূন্য।

এ অবস্থায় উপজেলার দেড় লক্ষাধিক লোকজনকে এখানে চিকিৎসা নিতে এসে পড়ে বিরম্বনায় । তারা চিকিৎসকের পরামর্শে কিশোরগঞ্জ জেলা শহরে গিয়ে বিভিন্ন বে-সরকারি কিনিক কিংবা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে।

 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , ২০০৭ সালের ৮ আগষ্ট কাজ করার সময় হঠাৎ এক্স-রে মেশিনটিতে সমস্যা দেখা দেয়। এর পর থেকে এক্স-রে মেশিনটি বন্ধ। হাসপাতাল কতৃপক্ষ এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে জানিয়েছেন। কিন্ত উর্ধ্বতন কতৃপক্ষ ১৪ বছরেও এক্স-রে মেশিনটি মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় হাসপাতাল গেলে সিংপুর গ্রামের খলিল মিয়া (৫০) সঙ্গে কথা হলে, তিনি বলেন- বুকের বাম পাশে বেদনা করছে তাই জারের (ঠান্ডার) মধ্যে হাসপাতাল আইছি চিকিৎসা করতে। ডাক্তার সাবরা আমাকে বলে বুকের এক্স-রে করুন লাগব। হাসপাতালের এই মেশিন নাকি নষ্ট, তাই শহরে গিয়া করান লাগব। পরে আবার ডাক্তার সাবকে দেখানো লাগব।

 

 

নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন , দেড় লক্ষাধিক লোকের জন্য এক্স-রে মেশিনটি দীর্ঘ দিন ধরে নষ্ট থাকায় এলাকার জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ ও একজন রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা হাসপাতালের আরএমও সালেহ উদ্দিন আকবর বলেন , এক্স-রে মেশিনটি বিকল থাকায় এ উপজেলার দরিদ্র জনগনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য আমি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।এর মধ্যে এক্স-রে মেশিনটি মেরামতের জন্য এখন পর্যন্ত কোন মেকানিক আসেনি। মেশিনটি মেরামত হলেই রেডিওগ্রাফার নিয়োগ দেওয়ার ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। কিশোরগঞ্জের সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com