শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বালক ফাইনালে রাজশাহী-সিলেট, বালিকা ফাইনালে ময়মনসিংহ-রংপুর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
বালক ফাইনালে রাজশাহী-সিলেট, বালিকা ফাইনালে ময়মনসিংহ-রংপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে উঠেছে রাজশাহী এবং সিলেট বিভাগ। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালক এবং বালিকাদের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম ম্যাচে মাঠে নামে রংপুর এবং খুলনা বিভাগ। ম্যাচে ৩-০ গোলে জিতে শিরোপার লড়াইয়ে টিকে থাকে রংপুর বিভাগ। লিভা আক্তার ২টি এবং রেখা আক্তার করেন ১টি করে গোল। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে একমাত্র গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ বিভাগ। ম্যাচের একমাত্র গোলটি করেন ময়মনসিংহ বিভাগের সিনহা জাহান শিখা।

একই মাঠে দিনের তৃতীয় ম্যাচে বালকদের সেমিফাইনালে মাঠে নামে ঢাকা এবং রাজশাহী বিভাগ। বালিকাদের বিভাগে হেরে গেলেও বালকদের বিভাগে চমক দেখায় রাজশাহীর ছেলেরা। ঢাকা বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রাজশাহী বিভাগের হাবিবুর রহমান। এদিকে জমজমাট লড়াই হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। নির্ধারিত সময় গোলশুন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫ শটেও ৪-৪ গোলের সমতা। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৮-৭ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো সিলেট বিভাগ।

আগামী ৯ ডিসেম্বর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে বালকদের বিভাগে মুখোমুখি হবে সিলেট এবং রাজশাহী বিভাগ এবং বালিকা বিভাগে লড়বে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com