রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী ফোন দিলে আপনি কী করতেন : ইমন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
মন্ত্রী ফোন দিলে আপনি কী করতেন : ইমন

সোশ্যাল প্ল্যাটফর্মে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এই কল রেকর্ডের একটি অংশে চিত্রনায়ক ইমনের কণ্ঠ শোনা যায়।

আলোচনা-সমালোচনার মধ্যে চলে আসছে ইমনের নামও। কেননা কলদাতা ইমনের কাছে ফোন দিয়ে তার পরে ওই নায়িকার সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের বিষয়টির সত্যতা কালের কণ্ঠকে জানিয়ে বলেন, এটা প্রায় দুই বছর আগের। তখন আমরা ব্লাড নামের একটি সিনেমার মিটিং করছিলাম। ওই সময় মুরাদ ভাই আমাকে ফোন দিয়েছিলেন।

ছড়িয়ে পড়া ফোন রেকর্ডে শোনা যায় ইমন, প্রতিমন্ত্রী ও মাহির কণ্ঠ। সোমবার দুপুরে মামুনুন হাসান ইমন কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বলেন, ‘আগের দিন আমাকে ফোন দিয়েছিলেন। আমি সেটা ধরতে পারিনি। পরের দিনও ব্যাক করতে পারিনি। তিনি ফোন দিলেন আমি সেটা হ্যান্ডেল করার চেষ্টা করলাম। একজন মন্ত্রী আপনাকে ফোন দিলে আপনি কী করবেন? নিশ্চয়ই তাকে নাকচ করে দিতে পারবেন না। আপনাকে সহনীয় মাত্রায় থেকে পুরো ব্যাপারটি হ্যান্ডেল করতে হবে।’

ইমন জানান, এই ঘটনা ২০২০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের। ওই রাতে মিটিং শেষ করে ইমন ও মাহি নিজ নিজ বাসায় চলে যান। এর কিছুদিন পরই শুরু হয় করোনার প্রকোপ। লকডাউনের কারণে সবার মতো ঘরবন্দি হয়ে যান তারাও।

ইমন বলেন, আমি আর মাহি ‘ব্লাড’ সিনেমা নিয়ে একটা মিটিং করছিলাম পরিচালক সুমন ভাইয়ের সঙ্গে। তখন তিনি (প্রতিমন্ত্রী) আমাদেরকে যেতে বলেন। এখন পরিস্থিতি সামাল তো দিতে হবে। আমরা তো একটি মিটিংয়ে ছিলাম। এ জন্য বারবার বলছিলাম, ‘ভাইয়া দুই মিনিট, নামতেছি।’

মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করতে গেছেন। রবিবার স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের হালনাগাদ অবস্থা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com