বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিনয়ী থাকাটা মা-বাবাই আমাকে শিখিয়েছেন : মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিনয়ী থাকাটা মা-বাবাই আমাকে শিখিয়েছেন : মেসি

সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।  এতে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ব্যালন ডি’অর অর্জনের রেকর্ডে নিজেকে ছাড়িয়ে  যান ৩৪ বছর বয়সী এই মহাতারকা।  এ উপলক্ষেই ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন তারকা। যেখানে ফুটবল নিয়ে নানা কথার ফাঁকে উঠে এসেছে মেসির ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গও।

নম্র ও বিনয়ী জীবনযাপন

আমি একটা শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছি। আমার বাবা সারা দিন কাজ করতেন, আমরা মোটামুটি একটা মধ্যবিত্ত এলাকায় বাস করতাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ, অভাব খুব একটা ছিল না। মানুষের প্রতি শ্রদ্ধাবোধটা আমার মা-বাবাই আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, পরিশ্রম করা এবং বিনয়ী থাকাটাও ওনারাই শিখিয়েছেন। আমি এসব মূল্যবোধ নিয়েই বড় হয়েছি। ১৩ বছর বয়সে যখন বার্সেলোনায় যোগ দিলাম, লা মাসিয়া একাডেমিতেও আমি এই মূল্যবোধগুলো পেয়েছি।

সব সময় লাজুক ভাব

আমার পরিবার, বন্ধু বা যাঁদের আমি বিশ্বাস করি, তাঁদের সঙ্গে কিন্তু আমি অন্য রকম। এর বাইরে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে আমাকে হয়তো কিছুটা লাজুক মনে হয়, স্বচ্ছন্দ হতে পারি না বা সময় লাগে। কিন্তু নিজের বলয়ের মানুষের সঙ্গে আমি খুবই স্বাভাবিক একজন। ওদের সঙ্গে সব সময় ভালো মুডেই থাকি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com