সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

র‍্যাব হেফাজতে চিত্রনায়ক ইমন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
র‍্যাব হেফাজতে চিত্রনায়ক ইমন

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে চিত্রনায়ক ইমনকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দফতরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অডিও ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি র‍্যাবও তদন্ত করে দেখছে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছে মুরাদ হাসান। এছাড়া ডা. মুরাদকে জামালপুর আ.লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com