শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন : মুরাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন : মুরাদ

সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী ডা. মো. মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি এবং উপরে ক্যাপশনে লেখা, মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তার জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডা. মুরাদ। বেশ কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা পর চিত্রনায়িকা মাহিয়া মাহি সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। এরপরই প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।

তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার দুপুরে দপ্তরে পদত্যাগপত্র পাঠান ডা. মুরাদ। বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দেন প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডা. মুরাদ পদত্যাগপত্রে বলেন, ২০১৯ সালে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি ৭ ডিসেম্বর থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক। বিনীত নিবেদন এই যে, আমাকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে পদত্যাগপত্রটি গ্রহণে একান্ত মর্জি কামনা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com