শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে সাগর (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। সাগর সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার আসামি ছিলেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়া হয়। ওই সময় সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যায় এবং বুকে ব্যথা অনুভব করলে কর্তৃপক্ষ প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেন।

পরে দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসপি আরও জানান, তার মৃত্যুর পর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com