মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ২৫ হাজার ৮৬৪ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ২৫ হাজার ৮৬৪ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শনিবার ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী ২৫ হাজার ৮৬৪ জন শিশুকে খাওয়ানো শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৪৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসূল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২২ হাজার ৯২০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসূল উপজেলার প্রতিটি স্হায়ী, অস্হায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে খাওয়ানো শুরু হয়েছে।

আরো জানা যায়, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত ১৭০টি কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন সফল করতে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডের ১৬৮টি সাব ব্লকে ২১জন প্রথম সারির সুপারভাইজার ও ৭জন দ্বিতীয় সারির সুপারভাইজারের মাধ্যমে ৩৩৮ জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়িত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরো অনেক উপকার হয়। এ প্লাস ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com