শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

লঞ্চ হচ্ছে প্রথম ফ্ল্যাগশিপ Realme GT 2 Pro স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে
লঞ্চ হচ্ছে প্রথম ফ্ল্যাগশিপ Realme GT 2 Pro স্মার্টফোন

Realme GT 2 Pro আসছে ২০ ডিসেম্বর রাত ন’টায় (জিএমটি) একটি বিশেষ ইভেন্টের আয়োজন করছে রিয়েলমি। সংস্থার পক্ষ থেকে শেয়ার করা পোস্টার অনুযায়ী, অনুষ্ঠানটি এই স্মার্টফোন সম্পর্কিত।

এই প্রসঙ্গে বলে রাখি, ডিসেম্বরের প্রথমেই রিয়েলমি জানিয়েছিল তারা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 প্রসেসর দিয়ে একটি হাই-এন্ড ফোন লঞ্চ করবে। অর্থাৎ ২০ ডিসেম্বর Realme GT 2 Pro ঘোষণা করা হবে বলে নিশ্চিত হওয়া যায়।

Specifications : Realme GT 2 Pro ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা কোয়াড এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশনে আসতে পারে। ফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।

রিয়েলমি জিটি ২ প্রো এর রিয়ার প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। রিয়েলমি জিটি ২ প্রো এর ব্যাটারি ক্যাপাসিটি অজানা৷ তবে এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, জল্পনা শোনা যাচ্ছে যে, রিয়েলমি জিটি ২ প্রো ফোনের দু’টি ভ্যারিয়েন্ট থাকবে। একটি হবে সাধারণ মডেল এবং অপরটি সংস্থার প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত মডেল।

Realme GT 2 Pro-র একটি লাইভ ছবি সম্প্রতি সামনে এসেছিল। তাতে সেল্ফি ক্যামেরার জন্য ফোনের সামনে কোনও নচ বা কাটআউট লক্ষ্য করা যায়নি। এর ফলে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com