কিশোরগঞ্জে বাংলাদেশ বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের অফিস থেকে বিজয় মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের অফিসে এসে মিছিলটির শেষ হয়। বিজয়ের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, উন্নয়নে দরকার শেখ হাসিনার সরকার দলীয় নেতাকর্মীদের এসব শ্লোগানে মুখরিত হয় শহর।
বিজয় মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একটি অসাম্প্রদায়িক সুখী সম্মৃদ্ধ সোনার বাংলা গড়তেই মুক্তিযোদ্ধারা একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
বিজয় মিছিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন।
বিজয় মিছিলে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।