নওগাঁয় হয়ে গেলো ব্যবসায়ীদের মিলন মেলা। সোমবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে ইথেন এন্ট্রারপ্রাইজ(প্রাঃ)লিমিটেড এর আয়োজন করে। সহযোগীতায় ছিল মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ ও মেসার্স অরিক কনস্ট্রাকশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন- ইথেন এন্টারপ্রাইজ (প্রাঃ) লিমিটেড এর পরিচালক রাফসান ইকবাল।
সভাপতিত্ব করেন- নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ইথেন এন্টারপ্রাইজ (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন- নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি মোস্তাফিজ রহমান টুনু, সায়াম সিটি সিমেন্ট(বাংলাদেশ) লিমিটেড ভাইস প্রেসিডেন্ট নাছিরুল আলম, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ জামাল শিকদার, এসএস স্টিল লিমিটেড চিফ মার্কেটিং অফিসার শাহজাহান চৌধূরী, মধুমতি ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা ব্যবস্থাপক এনামুল হক, ডিজিএম সেলস এন্ড মার্কেটিং (ট্রেড এন্ড মার্কেটিং) এএসবিআরএম-এমবিয়েন্ট স্টিল (বিডি) লিমিটেড মজমুদার গ্রুপের গোলাম রাব্বানী, দেশবন্ধু সিমেন্ট লিমিটেড এজিএম শাহ মোহাম্মদ মাহমুদ হাসান, নুরতাজ স্টিল ওয়ার্ক লিমিটেড জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, আকিজ সিমেন্ট সেলস এক্সিকিউটিভ ম্যানেজার এসএম আবু হাসান।
প্রধান অতিথি মোহাম্মদ খোরশেদ আলম ইথেন এন্টারপ্রাইজ (প্রাঃ) লিমিটেড পরিচালক রাফসান ইকবাল এর উদ্যেশে বলেন, ‘ব্যবসার প্রধান বিষয় হচ্ছে মার্কেটে যেতে হবে এবং ব্যবসায়ীক হিসাব ঠিক রাখতে হবে। সকল ব্যবসায়িদের সঙ্গে হিসাব ঠিক রাখতে হবে। হিসেবে না ঢুকলে ভুল হওয়ার সম্ভবনা আছে এবং ব্যবসায় ধ্বস নামবে।’ সর্বোপরি তিনি ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় ইকবাল শাহরিয়ার রাসেল বলেন- নওগাঁসহ দেশের সকল প্রকার ক্ষুদ্র ও মাঝারি শ্রেনীর ব্যবসায়ি সমাজকে এগিয়ে আসতে হবে। একই সাথে ছোট ছোট উদ্যোগক্তাদের সৃজনশীল কাজের মাধ্যমে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী পরিবর্তন আনা দরকার। ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ব্যাংকিং সেবা দানের সহজলভ্যতা, ব্যবসায়িক সৌহার্দ ও সম্প্রিতির মাধ্যমে দেশের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একসাথে এগিয়ে আসলে ব্যবসার নতুন নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন এফবিসিসিআই এর পরিচালক। তিনি তার ব্যবসার সুনাম না, নেগেটিভ বিষয়গুলো তুলো ধরতে বলেন। আগামীতে যেন সে ভুলগুলো সুধরে নিতে পারেন।