শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোঘিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে এই ভারতকেই ২০১৮ সালের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব-১৮ দলের। এরও আগে ২০১৭ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের রাউন্ড রবিন লিগে একই ব্যবধানে ভারতীয়দের হারিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভীতি ছড়াচ্ছিল তাদের রক্ষণভাগে। প্রথমার্ধে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও অবশ্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। রিপার ব্যাকহিল পাস পেয়ে আনাই মোঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। আর এ গোলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com