রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে গিয়ে একই হোটেলে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে গিয়ে একই হোটেলে শাকিব-বুবলী

অনেক দিন পর আবারও শাকিব-বুবলীকে একই স্থানে দেখা গেল। তবে সেটা দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। কিছুদিন আগে তারা দু’জনেই মার্কিন মুলুকে গেছেন। যদিও সেই যাত্রা ছিল একটি অনুষ্ঠানে অংশ নেওয়া। তবে সেই অনুষ্ঠান শেষে শাকিব এখনো যুক্তরাষ্ট্রেই রয়েছেন। অন্যদিকে বুবলী ফিরে এসেছেন দেশে।

সোমবার (২০ ডিসেম্বর) বুবলী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নিউইয়র্কের হিল্টন গার্ডেন ইন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফিরে দেখা যুক্তরাষ্ট্র, অনেক স্মৃতির দেশ।’

এদিকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খানের একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, হুডি ও ট্রাউজার পরে রয়েছেন তিনি। তার কাঁধে কালো ব্যাগ, চোখে সানগ্লাস। তবে ছবিতে তিনি নয়, সবার নজর পড়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা ভবনটি। কেননা যে ভবনের সামনে শাকিব দাঁড়িয়ে রয়েছেন, বুবলীর ছবিগুলোর সঙ্গে তা হুবহু মিলে যায়। অর্থাৎ শাকিবও হিল্টন গার্ডেনের সামনেই ক্যামেরাবন্দি হয়েছেন।

যুক্তরাষ্ট্রে গিয়ে একই হোটেলে শাকিব-বুবলী

এরপরই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রে গিয়ে কি একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী? তবে কি তাদের মধ্যে দূরত্ব ঘুচে গেছে? পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও কি কাছাকাছি রয়েছেন এ জুটি? এসব প্রশ্নের উত্তর থাকছে ধোঁয়াশায়।কেননা, যুক্তরাষ্ট্রে তারা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য গেছেন। দেশের আরও অনেক তারকাই আয়োজনটিতে সামিল হয়েছেন। হতে পারে, সেই অনুষ্ঠান কর্তৃপক্ষই অতিথিদের জন্য হোটেলটি বুক করেছিল।প্রসঙ্গত, শাকিব ও বুবলী সর্বশেষ একসঙ্গে কাজ করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com