রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুগলে বাংলাদেশের সুপারস্টার দেখাচ্ছে হিরো আলমকে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
গুগলে বাংলাদেশের সুপারস্টার দেখাচ্ছে হিরো আলমকে

গুগল ইন্টারনেট জগতের বিস্ময়। গুগলে খুঁজলে অনেক কিছুরি সমাধান মিলে। গুগেল সার্চ ইঞ্জিনে বাংলাদেশের ফিল্ম সুপারস্টার লিখে খুঁজলে হিরো আলমকে প্রথম দিকে দেখাচ্ছে।

অবাক করার বিষয় হলো এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি। রবিবার গুগলে ‘Bangladesh Film Superstar’ লিখে সার্চ দিলে নিউজপয়েন্টটিভি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে হিরো আলমকে নিয়ে তৈরি করা ভিডিও প্রথমে দেখা গেছে।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশিবার ভিউ হয়েছে। চ্যানেলটির অ্যাবাউটে ‘ভারত সরকারের ডিজিটাল কনটেন্ট এজেন্সি’ লেখা আছে।দ্বিতীয় ভিডিও’র লোকেশনও ভারতে। খুশ বায়ারওয়া নামের এক যুবকের ব্যক্তিগত চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা।

বাংলায়ও প্রায় একই অবস্থা। ‘বাংলাদেশি সুপারস্টার’ লিখে সার্চ দিলে ভিডিও অপশনে হিরো আলমকে নিয়ে তৈরি করা কনটেন্ট সবার আগে দেখা যাচ্ছে। আর বাঁদিকে আসছে সাকিব খানের উইকিপিডিয়ার পেজ।

একি অবস্থা গুগল ইমেজ সার্চেও বাংলাদেশের সুপারস্টার খুঁজলে প্রথম দিকের প্রায় সব কয়টি ছবিই হিরো আলমের।

Bangladesh Film Superstar

মিউজিক ভিডিও বানাতে বানাতে অনলাইন জগতে প্রবেশ করে শুরুতে হাসির খোরাক জোগান বগুড়ার ছেলে হিরো আলম। অনেক সমালোচনা হজম করেও এই জগৎ ছাড়েননি তিনি; বরং দিনে দিনে ইউটিউব-ফেইসবুকের ‘রাজা’ হয়েছেন। দিনকে দিন বাড়ছে তার ফলোয়ার এবং ভিউর সংখ্যা। সার্চিংয়ের হিসাবে বলিউড কিংদের একজন সালমান খানকেও একবার পেছনে ফেলেন তিনি!

বগুড়া সদরের এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করা আলম এখন ঢাকায় বসত গড়েছেন। সেই শুরু থেকে তিনি স্বঘোষিত ‘হিরো’। তার অঙ্গভঙ্গি মানুষকে হাসালেও আলম নিজেকে কৌতুক শিল্পী পরিচয় দেন না। তাই ‘হিরো’ শব্দটি অনেকটা যত্ন করে রেখে দিয়েছেন নামের আগে।

হিরো আলম সম্প্রতি তার ছবি মুক্তি দিয়েছেন। গুগলের তথ্য বলছে, ছবিটি প্রকাশের পর গত সাতদিনে অন্তর্জালে তার আধিপত্য বেড়েছে। গুগলের ফিল্টার এমনই। যার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে, তাকেই আগে দেখাবে। এই ধরনের প্রতিষ্ঠান প্রায়ই বলে থাকে, তারা ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে ব্যবসা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com